সর্বত্র হিট সেফ এক্সিট ট্র্যাজেডি না ফিরুক

SM Sabbir
SM Sabbir Reporter প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫২০২৫, ১:২৭ AM ২৫৮ বার পড়া হয়েছে
সর্বত্র হিট সেফ এক্সিট  ট্র্যাজেডি না ফিরুক
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

ইদানীংকালের সবচেয়ে হিট কথাটি হলো সেফ এক্সিট। কথাটা শুনে কারও বাড়ে হার্টবিট। কারও চোখ করে পিটপিট। কেউবা হাসে মিটমিট।‌ কেউ ভাবে নতুন কোনো চিট (বাটপার)। কেউ আবার কনফিউজড লিটল বিট। কেউ ভাবছে কবে খুলবে এই গিঁট। তবে যে যাই ভাবুক না কেন, কথাটা কিন্তু কাঁপিয়ে দিয়েছে কারও কারও ভিট।

আরও পড়ুন: মিরপুরের পিচ নিয়ে স্যামির সন্দেহ

মিরপুরের পিচ নিয়ে স্যামির সন্দেহ

পৃথিবীর বুকে একটি পরিচিত শব্দ ফায়ার এক্সিট। বড় দালানকোঠা, কলকারখানা বা বিপণিবিতানে আগুন লাগলে নিরাপদে বের হওয়ার জন্য কিছু সুনির্দিষ্ট পথ বা সিঁড়ি থাকে। নানা প্রকার সংকেত, ব্যানার বা ছোট ছোট সাইনবোর্ডে ওই নিরাপদ পথ ধরে বের হওয়ার নির্দেশনাও দেওয়া থাকে। তবে বাংলাদেশে মানুষের সংখ্যা বেশি। সরবরাহ বেশি হলে দাম কমে যাওয়াটাই অর্থনীতির সূত্র। সে কারণেই হয়তো বেশি মানুষের বাংলাদেশে সবকিছুর দাম বেশি হলেও মানুষের জীবনের দামটাই কম। তাই আগুন লাগলে মানুষ কোন পথে বের হবে বা ফায়ার এক্সিট কোথায়, তা নিয়ে তেমন আলোচনা হয় না। সম্প্রতি পুরান ঢাকার কোর্ট-কাচারিখ্যাত আদালত ভবনের পেছনে আইনজীবী সমিতির একটি বহুতল ভবনে যেতে হয়েছিল। কয়েকশ আইনজীবীর চেম্বার এ ভবনে। অথচ ভবনে ঢোকার ও বের হওয়ার রাস্তা, বিশেষত চেম্বারের দুই সারির মাঝে চলাচলের পথটুকু এতটাই সরু যে, উকিল আর মক্কেলের পাশাপাশি হাঁটাও মুশকিল। আইনজীবীদের এ ভবন-ও ভবনের নকশা যদি আইনের দৃষ্টিতে ও ফায়ার ব্রিগেডের পরিদর্শনে আইনসিদ্ধ হয়, তবে দেশে বেআইনি বলতে আর কোনো ভবন বা ভবন নকশা হয়তো নেই।

Advertisement
Advertisement
ট্যাগ:

আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা

SM Sabbir
SM Sabbir Reporter প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫২০২৫, ১:৪৬ AM ২৯২ বার পড়া হয়েছে
আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম : প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশের সূচনা করলাম। এই সনদের ভিত্তিতে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

Advertisement
Advertisement
আরও পড়ুন: সর্বত্র হিট সেফ এক্সিট  ট্র্যাজেডি না ফিরুক

সর্বত্র হিট সেফ এক্সিট ট্র্যাজেডি না ফিরুক

ড. ইউনূস বলেন, গণঅভ্যুত্থানের সুযোগে জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে। এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সংবিধানের পরিবর্তন এবং সরকার পরিচালনার সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয়।

তিনি নিশ্চিত করেন, এই পরিবর্তনের ভেতরে অনেক নতুন বিষয় এসেছে। এই সনদ দিয়ে দেশ পরিবর্তন হবে। এটি বিশ্বের বিভিন্ন প্রান্তে আলোচিত হবে।

Advertisement
Advertisement
ট্যাগ:

মিরপুরের পিচ নিয়ে স্যামির সন্দেহ

SM Sabbir
SM Sabbir Reporter প্রকাশিত: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫২০২৫, ১:০২ AM ২৭১ বার পড়া হয়েছে
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামের সেই অচেনা রহস্য এবার উইকেটে নামার আগেই বড় প্রশ্ন তৈরি করেছে। সফররত ওয়েস্ট ইন্ডিজের প্রধান কোচ ড্যারেন স্যামি সরাসরি জানালেন, তিনি আগে এমন ধরনের পিচের সম্মুখীন হননি। সিরিজের মুখোমুখি দাঁড়িয়ে প্রতিপক্ষই যখন উইকেটকে অস্বাভাবিক বলছে, তখন বাংলাদেশের কাঁধে চাপ বেড়ে যায়—বিশেষত ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি যোগ্যতার শর্ত নিয়ে দুশ্চিন্তার এই সময়টাতে।

স্যামি সিরিজ-পূর্ব সংবাদ সম্মেলনে বললেন, ‘আমি সঠিকভাবে বর্ণনা করতে পারব কি না জানি না, কিন্তু আমি আগে কখনো এমন উইকেট দেখিনি। উপমহাদেশে খেলা মানেই ভিন্ন চ্যালেঞ্জ—বিশেষত ব্যাটসম্যানদের জন্য।’

Advertisement
Advertisement
আরও পড়ুন: সাম্প্রতিক আইন সংস্কার: রাজনৈতিক দলগুলোর ভিন্নমত

সাম্প্রতিক আইন সংস্কার: রাজনৈতিক দলগুলোর ভিন্নমত

তার বক্তব্য থেকে স্পষ্ট, মিরপুরের পিচ প্রতিপক্ষকে ভাবাচ্ছে—এবং তারা দ্রুত মানিয়ে নিতে চাইবে।

অন্যদিকে বাংলাদেশের প্রধান কোচ ফিল সিমন্স সাংবাদিকদের জানালেন, তার কাছে পিচটি প্রথাগত মিরপুরের ধাঁচের মনে হয়েছে— ‘আমার চেয়ে আপনারা মিরপুরকে ভালো জানেন; আমার তো উইকেট দেখে প্রথাগত মিরপুরেরই মনে হয়েছে। সেখানে সাধারণত টার্ন থাকবে, যা আমাদের জন্য উপযোগী।’

Advertisement
Advertisement
ট্যাগ:

নির্বাচনী জোট: প্রধান দুই দলের কৌশল কী?

SM Sabbir
SM Sabbir Reporter প্রকাশিত: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫২০২৫, ১১:৩০ PM ৫,৩৫৪ বার পড়া হয়েছে
নির্বাচনী জোট: প্রধান দুই দলের কৌশল কী?
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে প্রধান রাজনৈতিক দলগুলো জোট গঠনের কৌশল নিয়ে কাজ করছে। ক্ষুদ্র দলগুলোকে জোটে ভেড়াতে চলছে ব্যাপক আলোচনা।

আরও পড়ুন: ট্যাক্স সুবিধা: বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা

ট্যাক্স সুবিধা: বিনিয়োগকারীদের জন্য নতুন ঘোষণা