বাবাকে হারানোর পরও থামেনি স্বপ্ন, ডাক্তার হতে চায় টুঙ্গিপাড়ার শয়ন

দৈনিক কাদামাটি
দৈনিক কাদামাটি Reporter প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬২০২৬, ১১:২৫ PM ৪৭০ বার পড়া হয়েছে
বাবাকে হারানোর পরও থামেনি স্বপ্ন, ডাক্তার হতে চায় টুঙ্গিপাড়ার শয়ন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

এসএসসিতে গোল্ডেন-৫, উপজেলা পর্যায়ে চতুর্থ; দরিদ্র মায়ের পক্ষে সন্তানের উচ্চশিক্ষার ব্যয় বহন করা কঠিন

গোপালগঞ্জ প্রতিনিধি,

একটি ছোট্ট ঘর। বৃষ্টির দিনে টিনের ফুটো দিয়ে পানি পড়ে। সংসারে অভাব নিত্যসঙ্গী। এর মধ্যেই পড়াশোনা চালিয়ে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন-৫) অর্জন করেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার দারিয়াড়কুল গ্রামের কিশোর শয়ন রাহা। এখন তার স্বপ্ন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা। কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থসংকট।

Advertisement
Advertisement

শয়ন টুঙ্গিপাড়ার বালাডাঙ্গা এসএম মুসা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসিতে প্রথম স্থান অর্জন করেছে। পুরো টুঙ্গিপাড়া উপজেলার ফলাফলে তার অবস্থান চতুর্থ। মেধা ও অধ্যবসায়ের এই সাফল্যে পরিবার ও এলাকাবাসী আনন্দিত হলেও সামনে উচ্চশিক্ষার খরচ কীভাবে জোগাড় হবে—এ নিয়ে দুশ্চিন্তায় শয়ন ও তার মা।

মাত্র কয়েক মাস আগেই বাবাকে হারিয়েছে শয়ন। ২০২৫ সালের অক্টোবর মাসে আকস্মিক স্ট্রোকে মারা যান তার বাবা বিপুল রাহা। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব এসে পড়ে মা কমলা রাহার ওপর। বর্তমানে একটি পুরোনো সেলাই মেশিনে কাজ করে সংসার চালানোর পাশাপাশি ছেলের পড়াশোনার খরচ জোগানোর চেষ্টা করছেন তিনি।

Advertisement
Advertisement

দারিয়াড়কুল গ্রামের যে ঘরে শয়ন ও তার মা বসবাস করেন, সেটিও জরাজীর্ণ। বৃষ্টির সময় ঘরের টিনের ফুটো দিয়ে পানি পড়ে। সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও শয়ন পড়াশোনা চালিয়ে গেছে। অভাব তার পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়ালেও মেধা ও স্বপ্ন থেকে তাকে সরাতে পারেনি।

শয়নের কাছে চিকিৎসক হওয়ার স্বপ্নের পেছনে রয়েছে বাবাকে হারানোর বেদনাদায়ক স্মৃতি। তার ভাষায়, চিকিৎসার অভাবে বাবাকে হারানোর কষ্ট তাকে সবসময় তাড়িয়ে বেড়ায়। তাই ভবিষ্যতে চিকিৎসক হয়ে এমন অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় সে।

Advertisement
Advertisement

শয়ন জানায়, ‘আমি ডাক্তার হতে চাই। আমার বাবার মতো যেন চিকিৎসার অভাবে আর কাউকে হারাতে না হয়। মানুষের পাশে দাঁড়াতে চাই।’

আরও পড়ুন: ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা

ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা

কিন্তু চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা দীর্ঘ ও ব্যয়বহুল। মেডিকেল ভর্তি প্রস্তুতি, প্রয়োজনীয় বই, কোচিং, যাতায়াত, থাকা-খাওয়া থেকে শুরু করে পরবর্তী শিক্ষাজীবনের খরচ—সব মিলিয়ে বড় অঙ্কের অর্থ প্রয়োজন। সেলাই করে সীমিত আয় করা মায়ের পক্ষে সেই ব্যয় বহন করা কঠিন।

Advertisement
Advertisement

বালাডাঙ্গা এসএম মুসা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার মন্ডল বলেন, শয়ন অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী শিক্ষার্থী। প্রতিকূল পরিবেশের মধ্যেও সে নিয়মিত পড়াশোনা করেছে এবং ভালো ফলাফল করেছে। তার মতো শিক্ষার্থীর পাশে সমাজের সামর্থ্যবান মানুষ দাঁড়ালে তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হতে পারে।

শয়নের পরিবার ও এলাকাবাসীর প্রত্যাশা, তার মেধা ও স্বপ্ন যেন অর্থের কাছে পরাজিত না হয়। একটি মেধাবী জীবনকে এগিয়ে নিতে ব্যক্তি উদ্যোগ, শিক্ষানুরাগী ও মানবিক সংগঠনগুলোর সহযোগিতা কামনা করেছেন তারা।

Advertisement
Advertisement

শয়নের পাশে দাঁড়ানোর অর্থ শুধু একজন শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নেওয়া নয়; বরং ভবিষ্যতের একজন চিকিৎসককে গড়ে ওঠার সুযোগ করে দেওয়া। আর সেই চিকিৎসক একদিন হয়তো অসংখ্য অসহায় মানুষের পাশে দাঁড়াবেন—এমন আশাই এখন শয়ন ও তার মায়ের।

সহযোগিতার জন্য যোগাযোগ

মোবাইল: ০১৭৩৬৩২৩৮১১

Advertisement
Advertisement

গোপালগঞ্জ প্রতিনিধি
১৭ আগস্ট ২০২৬

ট্যাগ:

শেকড়ের টানে আলোর খেয়া: দিলশাদুল হক শিমুল ও আদর্শলিপি বেদেপল্লী

দৈনিক কাদামাটি
দৈনিক কাদামাটি Reporter প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬২০২৬, ১০:৩৮ PM ১১৩ বার পড়া হয়েছে
শেকড়ের টানে আলোর খেয়া: দিলশাদুল হক শিমুল ও আদর্শলিপি বেদেপল্লী
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জ প্রতিনিধিঃ  

জল-ডাঙার চিরন্তন লড়াইয়ে যাযাবর জীবন যাদের ভাগ্য, সেই বেদে সম্প্রদায়ের শিশুদের জীবনে শিক্ষার আলো ছড়ানো এবং তাদের নিজস্ব সংস্কৃতি ধরে রাখার এক নীরব বিপ্লব চলছে গোপালগঞ্জের সাতাপারে। সমাজে চরম অবহেলিত ও প্রান্তিক এই জনগোষ্ঠীর নতুন প্রজন্মকে মূলধারায় সম্পৃক্ত করতে এবং তাদের আবহমান সংস্কৃতিকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন সমাজকর্মী দিলশাদুল হক শিমুল। ২০১৮ সাল থেকে তিনি এই অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নে অত্যন্ত ঘনিষ্ঠ ও একনিষ্ঠ ভাবে কাজ করে যাচ্ছেন।

Advertisement
Advertisement

একটি সুন্দর আগামীর স্বপ্ন নিয়ে শুরু হওয়া তাঁর এই কর্মযজ্ঞ কেবল প্রথাগত শিক্ষার বিস্তার নয়, বরং অবহেলিত এই মানুষের টেকসই পুনর্বাসন ও তাদের নিজস্ব ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এক অনন্য লড়াই।

একক চেষ্টায় স্থায়ী আবাসনের ব্যবস্থা
দীর্ঘদিন ধরে স্থায়ী বাসস্থান ও প্রাতিষ্ঠানিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত বেদে পরিবারের জীবনে সবচেয়ে বড় সংকট ছিল মাথা গোঁজার নিজস্ব ঠাঁই। দিলশাদুল হক শিমুল অনুধাবন করেছিলেন যে, স্থায়ী ঠিকানা ছাড়া এই জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব নয়। এরই ধারাবাহিকতায় গত কয়েক বছরে সরকারের সাথে বারবার যোগাযোগ করে তিনি সম্পূর্ণ নিজের একক চেষ্টায় পঞ্চাশটি বেদে পরিবারের জন্য সরকারি আবাসন প্রকল্পের ৫০ টি ঘরের ব্যবস্থা করেছেন। যাযাবর জীবনের অবসান ঘটিয়ে এই পরিবারগুলোর জীবনে এখন এসেছে স্থায়ী স্থিতিশীলতা।

Advertisement
Advertisement

সংস্কৃতি কেন্দ্র ও শিক্ষার নতুন আঙিনা
স্থায়ী আবাসন নিশ্চিত করার পাশাপাশি বেদেদের কৃষ্টি-কালচার ধরে রাখতেও তিনি সরকারি পর্যায়ে জোরালো ভূমিকা রেখেছেন। বেদেদের সংস্কৃতি ও নিজস্ব ভাষার বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার জন্য তিনি সরকারকে অনুরোধ করে একটি বিশেষ \'সংস্কৃতি কেন্দ্র\' প্রতিষ্ঠা করিয়েছেন। এই সংস্কৃতি কেন্দ্রটিই এখন বেদে সম্প্রদায়ের মিলনমেলা ও ঐতিহ্যের প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে।

আরও পড়ুন: গোপালগঞ্জ সদর ভূমি অফিসে এসিল্যান্ড নেই দেড় মাস, আটকে আছে সেবা

গোপালগঞ্জ সদর ভূমি অফিসে এসিল্যান্ড নেই দেড় মাস, আটকে আছে সেবা

এই কেন্দ্রের ভেতরেই গড়ে উঠেছে তাঁর স্বপ্নের \'আদর্শলিপি বেদেপল্লী\' স্কুল। যেখানে বেদে শিশুদের নিয়মিত পাঠদানের পাশাপাশি তাদের নিজস্ব ভাষা ও সংস্কৃতি শেখার এক অপূর্ব সুযোগ তৈরি করে দেওয়া হয়েছে।

Advertisement
Advertisement

সংস্কৃতি ও ভাষা রক্ষার অভিনব সংগ্রাম
বেদে জনগোষ্ঠীর রয়েছে নিজস্ব ভাষারীতি, কৃষ্টি ও জীবনবোধ। তবে যাযাবর জীবনের কঠিন বাস্তবতায় এবং আধুনিকতার করাল গ্রাসে এই ঐতিহ্য আজ বিলুপ্তপ্রায়। \'আদর্শলিপি বেদেপল্লী\' এই সংকট মোকাবেলায় রাখছে অনন্য ভূমিকা:

ভাষার প্রতি মমত্ববোধ: শিশুদের নিয়মিত শিক্ষার পাশাপাশি তাদের পূর্বপুরুষদের ঐতিহ্যবাহী কথ্য ভাষা ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল হতে শেখানো হয়।

Advertisement
Advertisement

আত্মমর্যাদার বিকাশ: প্রান্তিকতার গণ্ডি পেরিয়ে শিশুরা যাতে নিজেদের বেদে পরিচয়কে আড়াল না করে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারে, সেই মানসিক আত্মবিশ্বাস জোগাচ্ছেন দিলশাদুল হক শিমুল।

এক আলোর দিশারী ও টেকসই ভবিষ্যৎ
বলা হয়ে থাকে, \"যদি তোমার মুখ থেকে নিজস্ব ভাষা হারিয়ে যায়, তবে মন থেকে চিরতরে হারিয়ে যাবে তোমার শেকড়।\" দিলশাদুল হক শিমুল তাঁর দীর্ঘ আট বছরের নিরলস প্রচেষ্টায় বেদে সম্প্রদায়ের সেই হারিয়ে যাওয়া শেকড়কেই রুখে দিয়েছেন। সমাজ সংস্কারক শিমুলের এই নিঃস্বার্থ উদ্যোগ আজ একঝাঁক সুবিধাবঞ্চিত শিশুকে নতুন পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে। তারা আজ সরকারি ঘরে ঘুমাচ্ছে, সংস্কৃতি কেন্দ্রে বসে বর্ণমালা শিখছে, দেশ ও সমাজকে চিনছে, এবং একই সাথে নিজেদের বুকেই বাঁচিয়ে রাখছে তাদের হাজার বছরের লোকজ সংস্কৃতিকে।

Advertisement
Advertisement
ট্যাগ:

গোপালগঞ্জ সদর ভূমি অফিসে এসিল্যান্ড নেই দেড় মাস, আটকে আছে সেবা

দৈনিক কাদামাটি
দৈনিক কাদামাটি Reporter প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ৪:৫১ AM ৩৪৩ বার পড়া হয়েছে
গোপালগঞ্জ সদর ভূমি অফিসে এসিল্যান্ড নেই দেড় মাস, আটকে আছে সেবা
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

গোপালগঞ্জ প্রতিনিধি:

গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় ভোগান্তিতে পড়েছেন শত শত সেবাপ্রার্থী। সাবেক এসিল্যান্ড মো. রুহুল আমিন শরিফ বদলিজনিত কারণে দায়িত্ব ছাড়ার পর প্রায় দেড় থেকে দুই মাস পেরিয়ে গেলেও নতুন কোনো কর্মকর্তা পদে যোগদান করেননি বলে জানা গেছে।

Advertisement
Advertisement

গুরুত্বপূর্ণ এই পদে স্থায়ী কর্মকর্তা না থাকায় ভূমি অফিসের নিয়মিত কার্যক্রম ব্যাহত হচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় ভূমি মালিক ও সেবাপ্রার্থীরা। বিশেষ করে নামজারি (মিউটেশন) নিষ্পত্তি, শুনানি গ্রহণ, ভূমি রেকর্ড সংশোধন, খাজনা-সংক্রান্ত কার্যক্রম এবং বিভিন্ন অভিযোগের ফাইল নিষ্পত্তিতে ধীরগতি দেখা দিয়েছে।

সেবাপ্রার্থীদের অভিযোগ, জমি সংক্রান্ত জরুরি কাজে অফিসে এসে অনেককেই দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। আবার কেউ কেউ একাধিকবার অফিসে গিয়েও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ফিরে যাচ্ছেন। এতে জমি ক্রয়-বিক্রয়, উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি হালনাগাদ এবং অন্যান্য ভূমি সংক্রান্ত কাজে জটিলতা তৈরি হচ্ছে।

Advertisement
Advertisement
আরও পড়ুন: নষ্ট ছেলে’ নিয়ে আসছেন কণ্ঠশিল্পী এম আর রুবেল

নষ্ট ছেলে’ নিয়ে আসছেন কণ্ঠশিল্পী এম আর রুবেল

স্থানীয়রা জানান, ভূমি সেবা মানুষের সম্পত্তির অধিকার, পারিবারিক উত্তরাধিকার ও দৈনন্দিন প্রয়োজনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। তাই এ ধরনের গুরুত্বপূর্ণ পদ দীর্ঘদিন শূন্য থাকা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত একজন স্থায়ী সহকারী কমিশনার (ভূমি) পদায়ন করা হলে সেবার স্বাভাবিক গতি ফিরবে এবং জনগণের ভোগান্তি কমবে বলে মনে করছেন তারা।

এদিকে, স্থানীয় সচেতন মহল দ্রুত বিষয়টি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের দাবি, স্থায়ী কর্মকর্তা যোগদানের আগ পর্যন্ত দায়িত্বপ্রাপ্ত কোনো কর্মকর্তার মাধ্যমে জরুরি ফাইল ও আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির ব্যবস্থা করা হোক।

Advertisement
Advertisement

গোপালগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসে দ্রুত নতুন সহকারী কমিশনার (ভূমি) পদায়নের মাধ্যমে দীর্ঘদিনের এই সংকটের অবসান হবে—এমনটাই প্রত্যাশা স্থানীয় সেবাপ্রার্থীদের।

ট্যাগ:

গোপালগঞ্জে লোকনাথ বাবার আবির্ভাব উৎসব ও জন্মাষ্টমী উদযাপন

দৈনিক কাদামাটি
দৈনিক কাদামাটি Reporter প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬২০২৬, ২:২৫ AM ৪৫৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জে লোকনাথ বাবার আবির্ভাব উৎসব ও জন্মাষ্টমী উদযাপন
ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

উৎসবমুখর পরিবেশ, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ভক্তদের ব্যাপক উপস্থিতির মধ্য দিয়ে গোপালগঞ্জে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ২৯৬তম শুভ আবির্ভাব উৎসব ও পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপিত হয়েছে।

শুক্রবার ও শনিবার গোপালগঞ্জ শহরের লেকেরপাড়ে অবস্থিত সর্বজনীন শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দির প্রাঙ্গণে দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পূজা-অর্চনা, ধর্মীয় আলোচনা ও বিভিন্ন আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা।

Advertisement
Advertisement

অনুষ্ঠানে প্রধান অতিথি গোপালগঞ্জ-২ আসনের সাংসদ  ডা. কে. এম. বাবর উপস্থিত না থাকলেও, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন।

আরও পড়ুন: ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও লোগোর মোড়ক উন্মোচন

ইন্টারন্যাশনাল প্রেস ক্লাব ট্রাস্টের অভিষেক ও লোগোর মোড়ক উন্মোচন

এ সময় মন্দির প্রাঙ্গণে ভক্তদের পদচারণায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় সঙ্গীত, পূজা-অর্চনা ও নানা আয়োজন ঘিরে ভক্তদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

Advertisement
Advertisement

অনুষ্ঠানের আয়োজক শ্রী খকন কর্মকার জানান, সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধকে ধারণ করে প্রতিবছরের মতো এবারও যথাযথ ধর্মীয় মর্যাদায় লোকনাথ বাবার আবির্ভাব উৎসব ও শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। অনুষ্ঠানে স্থানীয়রাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ ভক্ত অংশগ্রহণ করেন।

ট্যাগ: